২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই অঁরির গোল

নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলতে নেমেই গোল পেলেন থিয়েরি অঁরি। নিউইয়র্কে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তার নৈপুণ্যে রেড বুলস জিতেছে ২-১ গোলে। এই ম্যাচ দিয়েই মেজর লীগের দলটির হয়ে অভিষেক হলো অঁরির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলতে নেমেই গোল পেলেন থিয়েরি অঁরি। নিউইয়র্কে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তার নৈপুণ্যে রেড বুলস জিতেছে ২-১ গোলে। এই ম্যাচ দিয়েই মেজর লীগের দলটির হয়ে অভিষেক হলো অঁরির। মৌসুম শুরুর আগে বৃহস্পতিবার এই প্রস্তুতি ম্যাচে একটি গোল পেলেন ৩২ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার। দক্ষিণ আফ্রিকা বিশ^কাপ ফুটবল শেষে দেশে ফিরেই বার্সেলোনা ছেড়ে অঁরি যোগ দেন নিউইয়র্ক রেড বুলসে। সাড়ে চারবছর এই ক্লাবটিতে খেলার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৯৩৫ ঘ.