২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ব্রাজিলের নতুন কোচ

শীঘ্রই ঘোষণা করা হবে ব্রাজিল ফুটবল দলের নতুন কোচের নাম। সে দেশের ফুটবল ফেডারেশনের তরফ থেকে বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 01:01 PM

Updated : 25 Aug 2022, 04:25 PM

সাওপাওলো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীঘ্রই ঘোষণা করা হবে ব্রাজিল ফুটবল দলের নতুন কোচের নাম। সে দেশের ফুটবল ফেডারেশনের তরফ থেকে বৃহস্পতিবার এই ঘোষণা দেয়া হয়। গেল বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেয়ার পর চাকরি হারান কোচ কার্লোস ডুঙ্গা। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ব্রাজিল। সে দেশের ফুটবল ফেডারেশনের মুখপাত্র রডরিগো পাভিয়া বলেন, ''শুক্রবার থেকে সোমবার, এর মধ্যেই নতুন কোচের নাম সবাই জেনে যাবে।'' এই পদের জন্য সবার চেয়ে এগিয়ে আছেন ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ লুই ফেলিপে স্কোলারি। যার অধীনে ব্রাজিল রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। এছাড়া লাইনে আছেন কোরিন্থিয়ান্সের কোচ মানো মেনেজেস, ফ্লুমিনেসের কোচ মাউরিসি রামালহো এবং বর্তমানে আরব আমিরাতের কোচ আবেল ব্রাগা। রামালহো সাওপাওলোকে টানা তিনবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশীপ জিতিয়েছেন। ব্রাগার অধীনে ইন্টারন্যাসিওনাল ২০০৬ সালে কোপা লিবার্তাদোরেস এবং বিশ্ব ক্লাব কাপের শিরোপা জিতেছিল। মেনেজেসের অধীনে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব কোরিন্থিয়ান্স ২০০৮ সালে ফের উঠে আসে প্রথম বিভাগে এবং পরের বছরেই ক্লাবটি জেতে 'কোপা ব্রাজিল' শিরোপা। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়েছে ব্রাজিল। কাজেই ষষ্ঠ শিরোপা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে ব্রাজিল তাদের প্রথম একটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৪৫ ঘ.