২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর বড় জয়

গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে সোমবার বড় জয় পেয়েছে আবাহনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবাহনী ৯-১ গোলে হারায় অ্যাজাক্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 10:38 AM

Updated : 25 Aug 2022, 04:15 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে সোমবার বড় জয় পেয়েছে আবাহনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আবাহনী ৯-১ গোলে হারায় অ্যাজাক্সকে। খেলার প্রথমার্ধে আবাহনী ৪-১ গোলে এগিয়েছিল। খেলায় হ্যাটট্রিকসহ চার গোল করেন আবাহনীর পাকিস্তানি তারকা সোহেল আব্বাস। দু'টি গোল করেন পুস্কর খিসা। একটি করে গোল করেন দুই পাকিস্তানি খেলোয়াড় তারিক আজিজ এবং মুদাসসর আলী। অপর গোলটি রুবেল হোসেনের। অ্যাজাক্সের হয়ে একমাত্র গোলটি করেন ইমতিয়াজ রুবেল। মঙ্গলবার প্রিমিয়ার লিগ হকিতে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোার্টং খেলবে সোনালি ব্যাংকের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৯৩৫ ঘ.