বাস্তাদ, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সবাইকে অবাক করে দিয়ে সুইডিশ ওপেনের শিরোপা জিতেছেন চতুর্থ বাছাই খেলোয়াড় নিকোলাস আলমাগ্রো।
রোববার ফাইনালে স্পেনের আলমাগ্রো ৭-৫, ৩-৬ ও ৬-২ গেমে হারান র্যাঙ্কিংয়ে পঞ্চম খেলোয়াড় সুইডেনের রবিন সোদার্লিংকে।
চলতি বছরে এটিই তার প্রথম শিরোপা। এ নিয়ে আলমাগ্রো টেনিস জীবনে শিরোপা জিতলেন ষষ্ঠবারের মতো।
শিরোপার জেতার পর আনন্দ প্রকাশ করতে গিয়ে আলমাগ্রো বলেন, "আমি তাকে (সোদার্লিং)হারাতে চেষ্টা করেছি। সারা রাত ও সকাল জুড়ে আমার ভাবনায় ছিল ম্যাচটি। অবশেষে তাকে হারাতে পেরে আমি খুবই খুশি।"
ক্লে-কোর্ট বিশেষজ্ঞ ২৪ বছরের আলমাগ্রো এর আগে সোদার্লিংয়ের মুখোমুখি হয়েছিলেন গত মে মাসে। মাদ্রিদের সেই খেলায় সরাসরি সেটে হেরেছিলেন সোদার্লিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৮১৫ ঘ.
bdnews24