২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডিশ ওপেনের ফাইনালে সোদার্লিং

সুইডিশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন রবিন সোদার্লিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 02:06 PM

বাস্তাদ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইডিশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন রবিন সোদার্লিং। শনিবার স্পেনের ডেভিড ফেরারের বিপক্ষে ৪-৬, ৬-৩ ও ৬-২ গেমে জেতেন র‌্যাঙ্কিংয়ে পঞ্চম সুইডেনের সোদার্লিং। শিরোপার জন্য সোদার্লিং লড়বেন চতুর্থ বাছাই স্পেনের নিকোলাস আলমাগ্রোর সঙ্গে। আর আলমাগ্রো সেমিফাইনালে ৬-১ ও ৬-৩ ব্যবধানে হারান স্পেনের টমি রোব্রেদোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৫৫ ঘ.