২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনা এখন দর্শক

পায়ের চোটের কারণে তিনটি হার্ডকোর্ট টুর্নামেন্ট খেলতে পারবেন না মেয়েদের টেনিসের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 02:06 PM

প্যারিস, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পায়ের চোটের কারণে তিনটি হার্ডকোর্ট টুর্নামেন্ট খেলতে পারবেন না মেয়েদের টেনিসের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। ভাঙ্গা কাচে তার পা কেটে গেছে। ক্ষত ঠিক হতে সময় লাগবে। তাই ডব্লিউটিএ টুরের ইস্তাম্বুল, সিনসিননাটি ও মন্ট্রিল টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। তাই মাঠের বাইরে তাকে কিছুুদিন দর্শক হয়ে থাকতে হচ্ছে। সেরেনা বলেছেন, "এটা খুব দুঃখজনক যে পায়ের ক্ষতের কারণে আগামী কয়েকটি টুর্নামেন্টে আমি খেলতে পারব না। আমি কোর্টে ফেরার জন্য মুখিয়ে আছি।" ২৮ বছর বয়সী এই তারকা দু'সপ্তাহ আগে তার চতুর্থ উইম্বলডন শিরোপা ঘরে তুলেছেন। এ নিয়ে তার সংগ্রহে গ্র্যান্ড স্লাম শিরোপা এখন ১৩টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩০ ঘ.