২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাব্রেগাসকে বার্সেলোনায় চান মেসি

স্পেনের বিশ্বকাপ তারকা সিসে ফ্যাব্রেগাসকে বার্সেলোনায় পেতে চান ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলা ফ্যাব্রেগাসকে আসন্ন মৌসুমে কিনতে চায় বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 01:56 PM

পানামা সিটি ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের বিশ্বকাপ তারকা সিসে ফ্যাব্রেগাসকে বার্সেলোনায় পেতে চান ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলা ফ্যাব্রেগাসকে আসন্ন মৌসুমে কিনতে চায় বার্সেলোনা। একটি প্রদর্শণী ম্যাচ খেলতে মেসি এখন পানামা সিটিতে রয়েছেন। সেই সঙ্গে ছুটিও কাটাচ্ছেন। প্রদর্শণী ম্যাচে মেসির সঙ্গে আর্জেন্টিনা দলের বেশ কিছু সদস্যও খেলবেন। প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেবেন জার্মানির কেভিন কুরানি। মেসি বলেছেন, ''ফ্যাব্রেগাস যদি বার্সেলোনায় যোগ দেয় তাহলে আমি খুবই খুশি হব। ও তো খেলাই শুরু করেছিল বার্সেলোনার যুব দলের হয়ে। তখন আমি আর ও পাশাপাশি খেলেছি। বার্সেলোনা তো ওর বাড়ির মাঠের মতো।'' বার্সেলোনার কর্মকর্তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, তারা ফ্যাব্রেগাসকে পেতে চান। তবে আর্সেনাল এখনো তাদের মতামত জানায়নি। ফ্যাব্রেগাসও মুখ খোলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২৪ ঘ.