ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ম্যানচেস্টার সিটি তাদের ব্রাজিলের তারকা রবিনহোকে ইতালির ক্লাব এসি মিলানের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে।
লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে, এসি মিলান রোনালদিনহোর জায়গায় ২৬ বছর বয়সী রবিনহোকে দলে নিতে চাইছে। আর এসি মিলান ছেড়ে রোনালদিনহো নিজের দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে ফিরে যাচ্ছেন।
রবিনহোর জন্য ২০ মিলিয়ন পাউন্ড দর হেঁকেছে ম্যানচেস্টার সিটি। তার সাপ্তাহিক বেতন ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার পাউন্ড। মিলান এখন ব্যাপারটি নিয়ে ম্যানচেস্টারের সঙ্গে দর-কষাকষি করছে।
জার্মানির বিশ্বকাপ তারকা লুকাস পোডোলস্কিকেও কিনতে চাইছে মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০২ ঘ.
bdnews24