সেকাউকাস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক রেড বুলসে যোগ দিয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার থিয়েরি অঁরি।
৩২ বছর বয়সী আর্সেনাল ও বার্সেলোনার এই তারকা খেলোয়াড় রেড বুলসের হয়ে অভিষেক ম্যাচ খেলবেন ২২ জুলাই ইংলিশ ক্লাব টটেমহ্যামের বিপক্ষে।
ফ্রান্সের হয়ে অঁরি ১৯৯৮ সালে বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১১০ ঘ.
bdnews24