২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি জংয়ের 'কুংফু কিক' এখনো ভুলতে পারছেন না আলোন্সো

নেদারল্যান্ডসের মাঝমাঠের খেলোয়াড় নাইজেল ডি জংকে এখনো ভুলতে পারছেন না স্পেনের জাভি আলোন্সো। কারণ জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডি জং 'কুংফু' কায়দায় তার বুকে যে লাথি মেরেছিলেন, তাতে এখনো মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসের মাঝমাঠের খেলোয়াড় নাইজেল ডি জংকে এখনো ভুলতে পারছেন না স্পেনের জাভি আলোন্সো। কারণ জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ডি জং 'কুংফু' কায়দায় তার বুকে যে লাথি মেরেছিলেন, তাতে এখনো মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন তিনি। বিশ্বকাপ জিতে দেশে ফিরে তাই জংকে সমালোচনায় ধুয়ে দিতে ছাড়েননি আলোন্সো। বলেছেন, তার ফুটবল ক্যারিয়ারে এর চেয়ে জঘন্য ফাউলের শিকার তিনি আর কখনো হননি। কেবল কুংফুর লাথির সঙ্গেই এর তুলনা চলে। ওই ফাউলের পর ২৮ বছর বয়সী আলোন্সো মাঠে শুয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে চিকিৎসা নিতে হয়। ভয় পাচ্ছিলেন বুকের খাঁচার কোনো হাড়ে চিড় ধরেছে কিনা। ভাগ্য ভালো যে তেমন কিছু ঘটেনি। তবে নিশ্চিত হওয়ার জন্য আলোন্সো দিনকয়েকের মধ্যেই এমআরআই স্ক্যান করাবেন। ডি জং অবশ্য তার কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেননি। তবে স্বীকার করেছেন, ওই সময় লাল কার্ড না পাওয়াতে নিজেকে ভাগ্যবানই মনে হয়েছিল তার। ইংল্যান্ডের রেফারি হাওয়ার্ড ওয়েব কেবল হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন ডি জংকে। ফাইনাল খেলাটি খুব কঠিন ছিল বলেই মানছেন আলোন্সো। তিনি বলেন, ''দু'দলের কেউই হারতে চায়নি। তাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তার ছাপ পড়েছিল খেলোয়াড়দের দেহের ভাষাতেও। তাই কিছুটা গা জোয়ারি খেলা হয়েছে। তবে জং যে লাথিটা আমায় মেরেছিল ওটা ছিল ভয়ঙ্কর। জীবনে ওমন ব্যথা মাঠে পাইনি।'' ফাইনাল ম্যাচে ইংল্যান্ড রেফারি ওয়েবকে নিয়ে এখনো সমালোচনা চলছে। তবে জং দাঁড়িয়েছেন তার পাশে। ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। তিনি আরো বলেন, ''রেফারিদের ওপর ফিফা এখন প্রচুর নিয়ম-কানুনের বেড়াজাল চাপিয়ে দিয়েছে। এগুলো সহজ করা দরকার।'' আসছে মৌসুমে প্রিমিয়ার লীগে ম্যানসিটিতে জংয়ের সতীর্থ হবেন স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড সিলভা। ২৪ বছর বয়সী এই খেলোয়াড়