ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষষ্ঠ পর্ব শেষে ৩৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে আছেন মিনহাজউদ্দিন আহমেদ সাগর। এই ফিদে মাস্টারের পেয়েছেন পূর্ণ ছয় পয়েন্ট।
ফেডারেশনের দাবা কক্ষে বুধবার ষষ্ঠ পর্বের খেলায় মাহতাবউদ্দিনের বিপক্ষে ওয়াকওভার পান সাগর।
পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়স্থানে আছেন গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০৩ ঘ.
bdnews24