লন্ডন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে পুরুষ বিভাগের শিরোপা জিতেছেন র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল। এটি তার দ্বিতীয় উইম্বলডন শিরোপা।
ফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচকে হারান তিনি ৬-৩, ৭-৫ ও ৬-৪ গেমে।
এ নিয়ে মোট আটটি গ্রান্ডস্লাম শিরোপা জিতলেন তিনি।
এর আগে মেয়েদের বিভাগের শিরোপা জেতেন বিশ্বসেরা খেলোয়াড় যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৫০ ঘ.
bdnews24