লন্ডন, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে অঘটনের শিকার হলেন এবার রজার ফেদেরার। তিনি হার মানেন টমাস বার্দিচের কাছে।
কোয়ার্টার ফাইনালে বুধবার বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের ফেদেরারকে ৬-৪, ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়ে চেক প্রজান্ত্রের টমাস বার্দিচ উঠে যান সেমিফাইনালে।
দিনের অন্য ম্যাচে বিশ্বসেরা স্পেনের রাফায়েল নাদাল ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-১ ব্যবধানে জেতেন সুইডেনের রবিন সোদার্লিংয়ের বিপক্ষে। সেই সঙ্গে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে টেনিসের রাজা নাদাল।
এছাড়া সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ ও ব্রিটেনের অ্যান্ডি মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৩৯ ঘ.
bdnews24