২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনা সেমিতে ভেনাসের বিদায়

উইম্বলডনে মহিলাদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। তবে হেরে গেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

লন্ডন, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডনে মহিলাদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। তবে হেরে গেছেন তার বড় বোন ভেনাস উইলিয়ামস। সেরেনা ৭-৫ ও ৬-৩ গেমে হারান নয় নম্বর বাছাই চীনের লি নাকে। এদিকে ভেনাসকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে অঘটন ঘটিয়েছেন র‌্যাংকিংয়ে ৮২ নম্বরে থাকা বুলগেরিয়ার সভেতানা পিরনকোভা। শেষ আটে পিরনকোভা খেলবেন রাশিয়ার ভেরা জাভোনারেভার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/ ২০০৫ ঘ.