লন্ডন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উইম্বলডন থেকে ঝরে পড়েছেন কয়েকজন নক্ষত্র। সোমবার চতুর্থ পর্বে ঝরে পড়েছেন মারিয়া শারাপোভা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, সার্বিয়ার জেলেনা জানকোভিচ ও যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক।
অন্যদিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার।
মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারান রাশিয়ার শারাপোভাকে।
দ্বিতীয় সেরা যুক্তরাষ্ট্রের ভেনাস ৬-৪ ও ৭-৬ (৭-৫) ব্যবধানে জেতেন স্লোভাকিয়ার জার্মিলা গ্রোথের বিপক্ষে।
ছেলেদের এককে র্যাঙ্কিংসেরা স্পেনের নাদাল ৬-৪, ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের পল-হেনরি ম্যাথিউকে।
সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৩, ৬-২ ও ৬-৩ ব্যবধানে জিতেন অস্ট্রিয়ার জার্গেন মেলজারের বিপক্ষে।
এছাড়া প্রতিযোগিতায় জয় পেয়েছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, ব্রিটেনের অ্যান্ডি মারে, সুইডেনের রবিন সোদার্লিং ও চেক রিপাবলিকের টমাস বার্ভিচ।
জেলেনা বিদায় নিয়েছেন রাশিয়ার ভেরা জোনারেভা কাছে হেরে ও ওজনিয়াকি চেক রিপাবলিকের পেত্রা কিতোভার কাছে।
রডিক হেরেছেন তাইওয়ানের ইয়েন হুন লু'র বিপক্ষে ও স্পেনের ডেভিড ফেরার সোদার্লিংয়ের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮০৫ ঘ.
bdnews24