২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসের 'বিশ্বকাপ' সোমবার শুরু

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মধ্যে শুরু হচ্ছে আরেক 'বিশ্বকাপ'! সোমবার লন্ডনে শুরু হচ্ছে টেনিসের অনানুষ্ঠানিক বিশ্বকাপ হিসেবে পরিচিত উইম্বলডন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

লন্ডন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের ডামাডোলের মধ্যে শুরু হচ্ছে আরেক 'বিশ্বকাপ'! সোমবার লন্ডনে শুরু হচ্ছে টেনিসের অনানুষ্ঠানিক বিশ্বকাপ হিসেবে পরিচিত উইম্বলডন। অল ইংল্যান্ড টেনিস ক্লাব আয়োজিত ঘাসের কোর্টের একমাত্র এই টেনিস প্রতিযোগিতা হয়ে আসছে সেই ১৮৭৭ সাল থেকে। সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে বিশ্ব টেনিসের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট। উইম্বলডনের পুরুষ এককে অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছেন রজার ফেদেরার। ছয়বার শিরোপা জিতেছেন তিনি। গতবারও চ্যাম্পিয়ন হন সুইজারল্যান্ডের এই তারকা। তবে ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন ঘাসের কোর্টের রাজা রাফায়েল নাদাল। এছাড়া আছেন অ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ। মেয়েদের এককেও ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। সঙ্গে বড় বোন ভেনাস উইলিয়ামস তো আছেনই। কিন্তু তাদের টপকে যাওয়ার সামর্থ্য আছে বেলজিয়ামের জাস্টিন হেনিনের। উইম্বলডন শেষ হবে ৪ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৩৬ ঘ.