২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল, ফেদেরার জয়ী; দকোভিচ, মারের বিদায়

লন্ডনের কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বিশ্বসেরা রাফায়েল নাদাল। বিদায় নিয়েছেন নোভাক দকোভিচ, অ্যান্ডি মারে ও অ্যান্ডি রডিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

লন্ডন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনের কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বিশ্বসেরা রাফায়েল নাদাল। বিদায় নিয়েছেন নোভাক দকোভিচ, অ্যান্ডি মারে ও অ্যান্ডি রডিক। স্পেনের নাদাল বৃহস্পতিবার ৭-৬, ৪-৬ ও ৬-৪ ব্যবধানে জেতেন উজবেকিস্তানের দেনিস ইস্টোমিনের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সার্বিয়ার দকোভিচ ৬-৩, ৪-৬ ও ৬-২ গেমে হারেন বেলজিয়ামের জাভিয়ের ম্যালিসের কাছে। তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে'কে হারান যুক্তরাষ্ট্রের মারডি ফিশ ও ইসরাইলের দুদি সেলা জেতেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিকের বিপক্ষে। অন্যদিকে জার্মানির গ্যারি ওয়েবার ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা খেলোয়াড় ফেদেরার বৃহস্পতিবার ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন কলম্বিয়ার অ্যালেজান্দ্রো ফালা'কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/ ১৭৪৫ ঘ.