হ্যালে, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মানির গ্যারি ওয়েবার ওপেনের প্রথম ম্যাচেই জয় পেয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় রজার ফেদেরার।
মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে উঠেছেন সুইজারল্যান্ডের ফেদেরার। তিনি ৬-৪ ও ৬-৪ গেমে হারান ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনকে।
অন্যদিকে লন্ডনের 'কুইন্স ক্লাব' টেনিস প্রতিযোগিতায় মঙ্গলবার তৃতীয় পর্বে উঠেছেন যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক ও ব্রিটেনের অ্যান্ডি মারে।
র্যাঙ্কিংয়ে চতুর্থ খেলোয়াড় মারে ৭-৬ ও ৬-৩ ব্যবধানে জেতেন স্পেনের ইভান ন্যারোর বিপক্ষে। রাশিয়ার ইগর কুনিতসিন ২-৬ ও ১-৬ গেমে হেরেছেন র্যাঙ্কিয়ে সপ্তম রডিকের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/
bdnews24