ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে রজার ফেদেরারকে পিছনে ফেলে এক নম্বরে উঠে গেছেন রাফায়েল নাদাল।
নাদালই প্রথম খেলোয়াড়, যিনি ছয় বছরের মধ্যে পাঁচবার ফরাসি ওপেন জিতেছেন।
চূড়ান্ত খেলায় রোববার র্যাঙ্কিংয়ে ষষ্ঠ সুইডেনের রবিন সোদার্লিংকে ৬-৪, ৬-২ ও ৬-৪ গেমে হারান নাদাল। এতে তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাতবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯০০ ঘ.
bdnews24