২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে যোগ দিচ্ছেন দ্রগবা

বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে মাঠে নামতে পারবেন আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 11:48 AM

জোহানেসবার্গ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে মাঠে নামতে পারবেন আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। সোমবার সুইজারল্যান্ডে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন তিনি। শুক্রবার জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সময় চোট পান আইভরি কোস্টের অধিনায়ক ও চেলসি তারকা খেলোয়াড় দ্রগবা। জাপানের রক্ষণভাগের খেলোয়াড় মার্কস তিউলিও তানাকা মারাত্মক ফাউল করায় ডান হাত ভেঙ্গে যায় তার। বার্ন শহরের একটি হাসপাতালে শনিবার তার হাতে সফল অস্ত্রোপচার করা হয়। বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে আইভরি কোস্টের প্রথম ম্যাচেই খেলবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৩ ঘ.