২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল ফাইনালে, দ্বৈত শিরোপা উইলিয়ামস বোনদ্বয়ের

ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। মেয়েদের এককে টানা চতুর্থ দ্বৈত শিরোপা জিতেছে উইলিয়ামস বোনদ্বয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 11:42 AM

প্যারিস, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। মেয়েদের এককে টানা চতুর্থ দ্বৈত শিরোপা জিতেছে উইলিয়ামস বোনদ্বয়। শুক্রবার বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় নাদাল ৬-২, ৬-৩ ও ৭-৬ গেমে হারান অস্ট্রিয়ার জুর্গেন মেলজারকে। শিরোপা জেতার জন্য রোববারের ফাইনালে সুইডেনের রবিন সোদার্লিংয়ের মুখোমুখি হবেন নাদাল। যুক্তরাষ্ট্রের উইলিয়ামস বোনদ্বয় শুক্রবার ফাইনালে ৬-২ ও ৬-৩ ব্যবধানে হারিয়েছেন স্লোভেনিয়ার কাতারিনা শ্রেবোতনিক ও চেক রিপাবলিকের ভেতা পেসকি জুটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৩০ ঘ.