২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমতগঞ্জের বড় জয়

বাংলাদেশ লিগের ২৬তম পর্বের খেলায় শুক্রবার মো. পুসবান মোল্লার হ্যাট্রিক ও ইদ্রিস কাইসারের জোড়া গোলে রহমতগঞ্জ ৫-১ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৬তম পর্বের খেলায় শুক্রবার মো. পুসবান মোল্লার হ্যাট্রিক ও ইদ্রিস কাইসারের জোড়া গোলে রহমতগঞ্জ ৫-১ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ১৫ মিনিটে পুসবানের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইদ্রিস। এতে কোনঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। কিন্তু থেমে থাকেনি রহমগঞ্জের গোল উৎসব। বিরতির পর ৬৮ মিনিটে দ্বিতীয় ও ৮১ মিনিটে তৃতীয় গোল করেন পুসবান। তিন মিনিট পর আরো একটি গোল করেন ইদ্রিস। তবে আবাহনীর মো. তারেক একটি গোল শোধ করেন অতিরিক্ত সময়ে (৯০ ২ মিনিট)। ২৪ খেলায় রহতমগঞ্জের পয়েন্ট ২৬। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর ২১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৩৮ ঘ.