প্যারিস, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন সামান্থা স্টসার ও ফ্রান্সেসকা শিয়াভোন। বিদায় নিয়েছেন জেলেনা জানকোভিচ ও এলেনা দিমেন্তিয়েভা।
বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার সামান্থা ৬-১ ও ৬-২ গেমে হারান র্যাঙ্কিংয়ে চতুর্থ সার্বিয়ার জেলেনাকে।
দিমেন্তিয়েভা বাম পায়ের চোটের জন্য খেলা শেষ না করে মাঠ ছেড়ে গেলে সহজেই জয় পান র্যাঙ্কিংয়ের সপ্তদশ খেলোয়াড় শিয়াভোন। অবশ্য প্রথম সেটে ৭-৬ ব্যবধানে হার মানতে হয়েছিল বিশ্বের পঞ্চম সেরা রাশিয়ার দিমেন্তিয়েভাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮১৮ ঘ.
bdnews24