ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলে বৃহস্পতিবার দু'টি ম্যাচই অমীমাসিংতভাবে শেষ হয়েছে।
শুকতারা ও চট্টগ্রাম মোহমেডানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অপর খেলায় আরামবাগ ড্র করে ফরাশগঞ্জের সঙ্গে। এ খেলায় গোল করতে পারেনি কোনো দল-ই।
নারায়ণগঞ্জ স্টেডিয়ামে শুকতারা যুব সংসদ ও চট্টগ্রাম মোহামেডানের খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকে। বিরতির পর ৭৪ মিনিটে মোসেসের গোলে এগিয়ে যায় শুকতারা। শেষ মুহূর্তে (৮৯ মিনিট) লামিনের গোলে সমতায় ফেরে মোহামেডান।
সবগুলো দলের জন্যই লিগের শেষ ম্যাচ ছিল এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১০৫ ঘ.
bdnews24