২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফকিরাপুলের কাছে অগ্রণীর হার

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার ফকিরাপুল জিতেছে। তারা ২-০ গোলে হারায় অগ্রণী ব্যাংককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার ফকিরাপুল জিতেছে। তারা ২-০ গোলে হারায় অগ্রণী ব্যাংককে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল পায়নি ফকিরাপুল ইয়ুথ ক্লাব ও অগ্রণী ব্যাংক, কোনো দলই। বিরতির পর ৮০ মিনিটে খালেদের গোলে ১-০ তে এগিয়ে যায় ফকিরাপুল। ৫ মিনিট পরই আফজালের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় তারা (২-০)। শেষ বাঁশি বাজার আগে কোনো গোল পরিশোধ করতে পারেনি অগ্রণী ব্যাংক। শুক্রবার একই মাঠে দু'টি খেলা হবে। প্রথম ম্যাচে সানরাইজ স্পোর্টিং মুখোমুখি হবে পূর্বাচলের। পরের খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং খেলবে মহাখালী একাদশের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২১২৮ ঘ.