ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বুধবার আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছেন।
বাংলাদেশ লিগের ঢাকা আবাহনী ও মোহামেডানের প্রথমার্ধের খেলা শেষে তিনি অবসরের ঘোষণা দেন।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
১৭ বছরের পেশাদার ফুটবল জীবনে তিনি ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মতো শীর্ষ দলে খেলেছেন তিনি।
জয় ১৯৯৩ সালে প্রিমিয়ার ডিভিশনে খেলা শুরু করেন। জাতীয় দলে অভিষেক ঘটে ২০০৩ সালে। বিভিন্ন সময়ে জাতীয় দলের অধিনায়কত্বও করেন তিনি।
বর্তমানে তিনি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২১১৪ ঘ.
bdnews24