২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের বিপক্ষে বারিধারার জয়

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার উত্তর বারিধারা ২-১ গোলে জিতেছে মতিঝিল টিএন্ডটির বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার উত্তর বারিধারা ২-১ গোলে জিতেছে মতিঝিল টিএন্ডটির বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি, কোনো পক্ষই। বিরতির পর বারিধারকে এগিয়ে নেন জিয়া, ৫১ মিনিটে। পাঁচ মিনিট পরই আক্তারের গোলে খেলায় সমতা ফেরায় মতিঝিল। এ অবস্থায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দলই। আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। আর পাল্টা আক্রমণ থেকে গোল করে বারিধারার জয় নিশ্চিত করেন বাপ্পি, ৮০ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৫৯ ঘ.