২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনা ও নাদালের জয়

ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। তবে বিদায় নিয়েছেন জাস্টিন হেনিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

প্যারিস, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছেছেন সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। তবে বিদায় নিয়েছেন জাস্টিন হেনিন। বিশ্বসেরা যুক্তরাস্ট্রের সেরেনা সোমবার ৬-২ ও ৬-২ গেমে জেতেন ইসরায়েলের শাহার পিয়ারের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা স্পেনের নাদাল ৬-২, ৭-৫ ও ৬-৪ ব্যবধানে হারান ব্রাজিলের টমাস বেলুচিকে। এছাড়া শেষ আটে উঠেছেন র‌্যাঙ্কিংয়ে চতুর্থ সার্বিয়ার জেলেনা জানকোভিচ। স্লোভাকিয়ার দানিয়েলা হানতুচোভাকে ৬-৪ ও ৬-২ গেমে হারান তিনি। অন্যদিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার সামান্থা স্টসারের কাছে ২-৬, ৬-১ ও ৬-৪ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৩০ ঘ.