প্যারিস, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও স্পেনের রাফায়েল নাদাল।
বিশ্বসেরা খেলোয়াড় সেরেনা সোমবার ৬-২ ও ৬-২ গেমে জেতেন ইসরাইলের শাহার পিয়ারের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা নাদাল ৬-২, ৭-৫ ও ৬-৪ ব্যবধানে হারান ব্রাজিলের টমাস বেলুচিকে।
এছাড়া শেষ আটে পৌঁছেছেন র্যাঙ্কিংয়ে চতুর্থ সার্বিয়ার জেলেনা জানকোভিচ। স্লোভাকিয়ার দানিয়েলা হানতুচোভাকে ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
অন্যদিকে বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম খেলোয়াড় অস্ট্রেলিয়ার সামানথা স্টসারের কাছে ২-৬, ৬-১ ও ৬-৪ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫৩০ ঘ.
bdnews24