লাগোস, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারটন স্ট্রাইকার ভিক্টর অ্যানিশেবেকে বাদ দিয়ে সোমবার বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নাইজেরিয়া। তবে দলে ঠিকই জায়গা করে নিয়েছেন চেলসির মাঝমাঠ ফুটবলার ওবি মাইকেল।
অ্যানিশেবে ছাড়াও দল থেকে বাদ পড়েছেন পিটার উটাকা, বাসে আকপান, টের্না সুসওয়ান ও ব্রাউন আইডেয়ে।
অন্যদিকে দৃশ্যত চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা পরও বিশ্বকাপ দলে ঠাঁই পেয়েছেন রিয়েল জারাগোজা স্ট্রাইকার ইকেচুকবু উশে ও নিসের রক্ষণভাগ খেলোয়াড় ওনিয়েকাচি আপাম।
'বি' গ্র"পের দল নাইজেরিয়া রোববার প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে। গ্র"পের অন্য দল আর্জেন্টিনা, গ্রিস ও দক্ষিণ কোরিয়া।
নাইজেরিয়া প্রথম ম্যাচ খেলবে ১২ জুন, আর্জেন্টিনার বিপক্ষে।
চূড়ান্ত দল: গোলরক্ষক- ভিনসেন্ট এনয়েমা, দেলে আইয়েনুগবা ও অস্টিন এইদে।
রক্ষণভাগ- তায়ে তাইবো, এল্ডারসন এশাইলে, চিদি ওদিয়াহ, জোসেফ য়োবো, ড্যানিয়েল শিট্টু, আয়োডেলে অ্যাডেলেয়ে, রাবিউ আফোলাবি।
মাঝমাঠ- কালু উশে, ডিকসন এটুহু, মাইকেল ওবি, সানি কাইটা, হারুনা লাকমান, ইউসুফ আইলা।
আক্রমণভাগ- ইয়াকুবু আইয়েগবেনি, চিনেদু ওবাসি, এনওয়াঙ্কবো কানু, জন উটাকা, ওবাফেমি মার্টিনস, ওবিন্না এনসফর, ওসাজা ওডেমউইনগি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০২৬ ঘ
bdnews24