২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দকোভিচ শেষ আটে, ভেনাস ও মারের বিদায়

ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছেছেন সার্বিয়ার নোভাক দকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

প্যারিস, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছেছেন সার্বিয়ার নোভাক দকোভিচ। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা দকোভিচ সোমবার ৬-৪, ২-৬, ৬-১ ও ৬-২ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের রবি গিনপ্রির বিপক্ষে। খেলায় জেতার জন্য দু'জনের নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন। আগের দিন রোববার চতুর্থ বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে ও যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস অঘটনের শিকার হন। চেক রিপাবলিকের টমাস বার্দিচের কাছে হার মানেন মারে ৬-৪, ৭-৫ ও ৬-৩ ব্যবধানে। আর নাদিয়া পেতরোভা ৬-৪ ও ৬-৩ গেমে ভেনাসকে হারিয়ে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩৮ ঘ.