২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে চিলির জয়

বিশ্বকাপ ফুটবলের প্রস্ততি ম্যাচে রোববার চিলি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলকে। একই দিন সকালে প্রথম খেলায় তারা ১-০ গোলে হারায় উত্তর আয়ারল্যান্ডকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:32 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

চিলান, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রস্ততি ম্যাচে রোববার চিলি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলকে। একই দিন সকালে প্রথম খেলায় তারা ১-০ গোলে হারায় উত্তর আয়ারল্যান্ডকে। বিকেলে চিলানের এস্তাদিও মিউনিসিপাল মাঠে খেলার ১৯ মিনিটে হামবার্তো সুয়াজো এগিয়ে নেন চিলিকে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন সানচেজ, ৪৯ মিনিটে। খেলার বাকি সময় চিলির রক্ষণভাগ ভেদ করতে পারেনি ইসরায়েল, একের পর এক আক্রমণ করে। উল্টো পাল্টা আক্রমণ থেকে তাদের কফিনে শেষ পেরেক ঠোকেন রড্রিগো টেল্লো, ৯১ মিনিটে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১২৭ ঘ.