ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৫তম পর্বের খেলায় জিতেছে শুকতারা যুব সংসদ। সোমবার ২-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল পায়নি আরামবাগ ও শুকতারা, কোনো দলই। রেলিগেশনের ঝুঁকি না থাকায় আরামবাগ খেলতে থাকে ঢিলে-ঢালাভাবে। আর এই সুযোগ নিয়েই বিরতির পর এগিয়ে যায় শুকতারা। রেজাউল করিম লিটন ৪৮ মিনিট প্রথম গোলটি করেন। ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন তিনি।
খেলায় জিতলেও রেলিগেশনের ঝুঁকির মধ্যে রয়ে গেছে শুকতারা। ২৩ খেলায় তাদের পয়েন্ট ১৯। সমান খেলায় আরামবাগের ২৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/িিটআর/১৯১৪ ঘ.
bdnews24