২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিক্স সিজনস দাবায় জয়দ্বীপ চ্যাম্পিয়ন

সিক্স সিজনস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ফিদে মাস্টার জয়দ্বীপ দত্ত। ১৪ খেলায় তার পয়েন্ট ১০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিক্স সিজনস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ফিদে মাস্টার জয়দ্বীপ দত্ত। ১৪ খেলায় তার পয়েন্ট ১০। রানার- আপ হয়েছেন বাংলাদেশি ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক। তার সংগ্রহ সাড়ে নয় পয়েন্ট। সাত পয়েন্ট নিয়ে তৃতীয় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন জাতীয় মহিলা চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কনভেনশন সেন্টারে শেষ পর্বের খেলায় জয়দ্বীপ শিরিনকে, মালেক নিদাকে এবং ইমন হারান এনখতুলকে। ডাবল রাউন্ড রবীন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মঙ্গোলিয়া ও পাকিস্তানের ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৮২১ঘ.