২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিলের দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টার নর্ম

এসসিএস আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসসিএস আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল দ্বিতীয় আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেছেন। ১১ খেলায় সাত পয়েন্ট পেয়ে তিনি ৩৪তম স্থান নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভাল করেন। উড়িষ্যাতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় রোববার একাদশ বা শেষ পর্বের খেলায় শাকিল হারান ভারতের আশুতোষ মহাপাট্রাকে। প্রতিযোগিতায় ১৩টি দেশের ৩৪জন গ্র্যান্ড মাস্টার, তিন জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ২৭ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৪৯ জন দাবাড়