২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে হারিয়ে শেষ আটে হেনিন

ফরাসি ওপেনের তৃতীয় পর্বের খেলায় রোববার জাস্টিন হেনিন রুশ মারিয়া শারাপোভাকে হারিয়ে শেষ আটে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

প্যারিস, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের তৃতীয় পর্বের খেলায় রোববার জাস্টিন হেনিন রুশ মারিয়া শারাপোভাকে হারিয়ে শেষ আটে উঠেছেন। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় চারবারের শিরোপা জয়ী হেনিন ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে হারান সাবেক বিশ্বসেরা শারাপোভাকে। কোয়ার্টার ফাইনালে হেনিন মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার স্যাম স্টোসুরের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮১০ ঘ.