ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শনিবার মহাখালি একাদশ জিতেছে। তারা ২-০ গোলে হারিয়েছে বাড্ডা জাগরণী ক্লাবকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলায় শুরু থেকেই আধিপত্য ছিল মহাখালীর। ২৫ মিনিটে গোলাপের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন (২-০) মিলন। খেলা শেষের আগে কোনো দলই আর গোল করতে না পারায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে মহাখালি।
রোববার একই মাঠে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্সের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১২৫ ঘ.
bdnews24