২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে হার আলজেরিয়ার

ফুটবল বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে রব্বি কেইনের জোড়ার গোলের সুবাদে আয়ারল্যান্ড ৩-০ তে উড়িয়ে দিয়েছে আলজেরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

ডাবলিন, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে রব্বি কেইনের জোড়ার গোলের সুবাদে আয়ারল্যান্ড ৩-০ তে উড়িয়ে দিয়েছে আলজেরিয়াকে। শুক্রবার ডাবলিনের আরডিএস অ্যারেনায় প্রথমার্ধের ৩১ মিনিটে লিয়াম লরেন্সের বানিয়ে দেয়া বল জালে জড়িয়ে আয়ারল্যান্ডকে এগিয়ে নেন, মাঝ-মাঠের খেলোয়াড় পল গ্রিন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন আয়ারল্যান্ডের রব্বি কেইন, ৫১ মিনিটে। আর ৮৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/২০১০ ঘ.