প্যারিস, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
সেরেনা শনিবার তৃতীয় পর্বের খেলায় ৬-১, ১-৬ ও ৬-২ গেমে হারান রাশিয়ার অ্যানাস্তাসিয়া পাভ লাইউচেনকোভাকে।
এছাড়া যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। রাশিয়ার তেইমুরাজ গাবাশভিলি ৬-৪, ৬-৪ ও ৬-২ ব্যবধানে জেতেন রডিকের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৫০ ঘ.
bdnews24