২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর গোল্ডকাপে জিতেছে শেরপুর

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা, ২০১০ শুক্রবার থেকে শুরু হয়েছে জামালপুরে। উদ্বোধনী খেলায় শেরপুর ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারায় টাঙ্গাইলকে জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 05:54 PM

Updated : 25 Aug 2022, 11:17 AM

জামালপুর, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা, ২০১০ শুক্রবার থেকে শুরু হয়েছে জামালপুরে। উদ্বোধনী খেলায় শেরপুর ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারায় টাঙ্গাইলকে জেলাকে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আঞ্চলিক পর্বের এই প্রতিযোগিতায় স্বাগতিক জামালপুর ছাড়াও খেলছে আরো পাঁচটি জেলা। জেলাগুলো হলো শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল। জামালপুর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী রেজউল করিম হীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিজি/টিআর/২৩৪৬ ঘ.