জোহানেসবার্গ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
অন্যান্য খেলায় ডেনমার্ক জিতেছে ২-০ গোলে সেনেগালের বিপক্ষে। এছাড়া ২-২ গোলে ড্র হয়েছে বেলারুস ও হন্ডুরাসের খেলা।
জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে পেনাল্টির সুবাদে এগিয়ে যায়, দক্ষিণ আফ্রিকা। শট নেন টেকো মোদিস। তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে খেলায় ফেরান গিওভ্যান্নি মোরেনো।
বিরতির পর গোল করতে মরিয়া হয়ে খেলতে থাকতে উভয় দল। তবে ৫৮ মিনিটে পেলান্টি পেয়ে আবারো এগিয়ে যায় বাফানারা। গোল করেন কাটলেগো এমফেলা। আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আয়োজক দেশের খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২২৯ ঘ.
bdnews24