ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - চার বছর পর ফরাসি ওপেনের শেষ ষোলতে উঠলেন ভেনাস উইলিয়ামস। শেষবার তিনি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ২০০৬ সালে।
শুক্রবার তৃতীয় পর্বের খেলায় গতবারের সেমিফাইনালিস্ট স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভাকে ৬-৩ ও ৬-৪ গেমে হারান তিনি।
এদিকে পুরুষ এককে শেষ ষোলতে জায়গা করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় শুক্রবার জার্মানির জুলিয়ান রিস্টারকে হারান তিনি ৬-৪, ৬-০ ও ৬-৪ গেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২২১ ঘ.
bdnews24