ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ২০১৬ সালের স্বাগতিক দেশ হতে যাচ্ছে ফ্রান্স। ভোটাভুটিতে হেরে গেছে তুরস্ক ও ইতালি।
প্রথম পর্বের ভোটাভুটিতে ইতালি বাদ পড়ার পর মাত্র এক ভোটে হারে তুরস্ক।
জেনেভাতে শুক্রবার ভোটাভুটির সময় ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ফুটবলার জিনেদিনে জিদান তাদের দেশকে সমর্থন জানান।
এক মাসের প্রতিযোগিতায় অংশ নেবে ২৪টি দেশ। খেলা হবে ৫১টি।
এর আগেও এই প্রতিযোগিতা আয়োজনের অভিজ্ঞতা আছে ফ্রান্সের, ১৯৬০ ও ১৯৮৪ সালে। প্রসঙ্গত, ফ্রান্স প্রথম দেশ হিসেবে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৮ ঘ.
bdnews24