২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র ডিভিশন ফুটবলে সানরাইজের জয়

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার সানরাইজ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবার সানরাইজ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতেছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৩০ মিনিটে সাব্বিরের গোলে এগিয়ে যায় সানরাইজ। ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন আতিক। অগ্রণী ব্যাংকের কফিনে শেষ পেরেক ঠোকেন শুভ। খেলার অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) গোলটি করেন তিনি। শুক্রবার একই মাঠে ভিক্টোরিয়া খেলবে পূর্বাচলের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৪ ঘ.