ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৫তম পর্বের খেলায় শেখ রাসেলকে হারিয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার তারা জিতেছে ২-০ গোলে।
দিনের অপর খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পয়েন্ট তালিকার তৃতীয় দল শেখ রাসেলের বিপক্ষে প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে একটি গোল করে ব্রাদার্স। ৩০ মিনিটে প্রথম গোলটি করেন মুবাদ। দ্বিতীয়টি করেন তন্ময়, ৫৯ মিনিটে।
এছাড়া চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধেই এগিয়ে যায় ফেনী সকারের বিপক্ষে। ১৭ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন শ্যামল।
২৪ খেলায় শেখ রাসেলের পয়েন্ট ৫০। ব্রাদার্সের পয়েন্টে ২৫। যদিও এক ম্যাচ কম খেলেছে তারা।
চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২১, ২৩ খেলায়। সমান খেলায় ২৯ পয়েন্ট নিয়ে ফেনী সকার রয়েছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৩৪ ঘ.
bdnews24