প্যারিস, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন বিশ্বসেরা রজার ফেদেরার।
সুইজারল্যান্ডের খেলোয়াড় ফেদেরার বুধবার তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ৭-৬, ৬-২ ও ৬-৪ গেমে জেতেন কলম্বিয়ার আলেজানদ্রো ফাল্লার বিপক্ষে।
এছাড়া মেয়েদের এককে বিশ্ব র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারান ইতালির তাথিয়ানা গার্বিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১১ ঘ.
bdnews24