প্যারিস, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনের প্রথম পর্বে জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
সুইজারল্যান্ডের ফেদেরার সোমবার ৬-৪, ৬-১ ও ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার পিটার লুচজাককে।
তিনি নয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো প্যারিসে লড়ছেন চলতি ক্লে মৌসুমের প্রথম শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে।
এছাড়া তৃতীয় বাছাই সার্বিয়ার নোভাক দকোভিচ ৬-১, ৩-৬, ৬-১ ও ৬-৩ ব্যবধানে জেতেন কাজাকিস্তানের এভজেনি কোরোলেভের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৪৫ ঘ.
bdnews24