ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বসুন্ধরা সিনিয়র ডিভিশন ফুটবলে রোববার অগ্রণী ব্যাংক জিতেছে।
রোববার তারা ২-০ গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিংকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ১৩ মিনিটে আতিকুরের গোলে এগিয়ে যায় অগ্রণী ব্যাংক।
৩৮ মিনিটে সিফাতের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় (২-০) অগ্রণী ব্যাংক। খেলার শেষ পর্যন্ত ওই ফলাফলের কোনো হেরফের না ঘটায় এই ব্যবধানেই জয়- পরাজয়ের নিষ্পত্তি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৩৮ ঘ.
bdnews24