২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ ও বিয়ানীবাজারের জয়

সিটিসেল বাংলাদেশ লিগের ২৪তম পর্বের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব জিতেছে। রোববার আরামবাগ ২-১ গোলে রহমতগঞ্জকে এবং বিয়ানীবাজার ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 10:53 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ২৪তম পর্বের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ও বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব জিতেছে। রোববার আরামবাগ ২-১ গোলে রহমতগঞ্জকে এবং বিয়ানীবাজার ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় স্বাগতিক বিয়ানীবাজার মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনীর। খেলার ৬ মিনিটেই আবিদের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এটিই জয়সূচক গোলে পরিণত হয়। এদিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে আরামবাগ ও রহমতগঞ্জ পরস্পরের মোকাবিলা করে। খেলার প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে শরীফের গোলে এগিয়ে যায় আরামবাগ। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন (২-০) আলফাজ। ৯০ মিনিটে রহমতগঞ্জের পক্ষে একটি গোল শোধ করেন কবির। এ জয়ে ২২ খেলায় আরামবাগের সংগ্রহ ২৬। সমান খেলায় রহমতগঞ্জের ২০, বিয়ানীবাজারের ১৭ ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/টিআর/১৯২৫ ঘ.