২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানের কাছে মুক্তিযোদ্ধার হার

সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের ২৪তম পর্বের খেলায় শনিবার জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং। তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 10:50 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের ২৪তম পর্বের খেলায় শনিবার জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং। তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকে। ব্রাদার্স ইউনিয়ন ও শুকতারা যুব সংসদের মধ্যকার দিনের অপর ম্যাচটি ড্র হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই খেলায় গোল করতে পারেনি কোনো দলই। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে খেলায় স্থানীয় মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের মধ্যকার খেলায় ম্যাচের একমাত্র গোলটি আসে বিরতির ঠিক আগ মুহূর্তে। (৪৫ ২) মিনিটে চট্টগ্রাম মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন লামিন। এ জয়ের ফলে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম মোহামেডান। সমান খেলায় মুক্তিযোদ্ধার অর্জনও একই। কিন্তু গোল গড়ে চট্টগ্রাম মোহামেডানের পেছনে রয়েছে তারা। অন্যদিকে ২২ খেলায় ব্রাদার্সের অর্জন ২২। সমান খেলায় ১৬ পয়েন্ট নিয়ে অবনমন প্রায় নিশ্চিত শুকতারা যুব সংসদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এনআই/১৯৩০ ঘ.